ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ জুন ২০২৬, ১০:২৬ এএম

সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

প্রত্যাহার করা সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে পুনর্বহালের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য এবং দলটির গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

রোববার (২১ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে এ দাবি জানান তিনি।

ফেসবুক পোস্টে আবু হানিফ লিখেছেন, সিলেটের ডিসি সারোয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। গত তিনদিন আগে তিনি মাজারে আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন। এর আগে সিলেটের পাথর খেকোদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পেশাদারিত্ব বজার রেখে কাজ করায় আওয়ামিলীগের সময়ও তাকে শাস্তি পেতে হয়েছিল। একজন সৎ দেশ প্রেমিক কর্মকর্তা বার বার পরাজিত হয়েছে অসাধু চক্রের কাছে।

তিনি আরও লিখেন, প্রশাসনে বদলি স্বাভাবিক বিষয় হলেও সরোয়ার আলমের ক্ষেত্রে স্বাভাবিক বলার অবকাশ নাই। তিন দিন আগে মাজারের অবব্যবস্থাপনা নিয়ে কথা বলাতেই তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা সহজেই অনুমেয়। সরকারের উচিত তাকে পুর্নবহাল করা। তা না হলে জনগণের মনে প্রশ্নে জাগবে এই সরকারও কি সিন্ডিকেটের কাছে জিম্মি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন