ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

একটি রাজনৈতিক শক্তি নারীদের ঘরে আটকে রাখার চেষ্টা করে: মির্জা ফখরুল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৭:৩৬ পিএম

একটি রাজনৈতিক শক্তি নারীদের ঘরে আটকে রাখার চেষ্টা করে: মির্জা ফখরুল

একটি রাজনৈতিক শক্তি সব সময় নারীদের ঘরে আটকে রাখার চেষ্টা করে— যা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।” 

সোমবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর আয়োজিত ‘আত্মনির্ভরশীল নারী সম্মাননা’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

মির্জা ফখরুল বলেন, একটি পরিবর্তীত পরিস্থিতির মধ্য দিয়ে জনগণের কল্যাণের জন্য ম্যান্ডেট পেয়েছে বিএনপি। নির্বাচনি প্রতিশ্রুতিতেও আমরা নারীর ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিয়েছিলাম। বর্তমান সরকার তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।” 

তিনি বলেন, “বিধ্বস্ত রাষ্ট্র আর ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতি নিয়ে দেশ পরিচালনা করলেও শিগগিরই ইতিবাচকভাবে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।” প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রতিটি পরিকল্পনা ধাপে ধাপে পূরণ করবেন বলেও জানান তিনি। 

এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও সচিব শহীদুল ইসলাম। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন