ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপির সামনে কোনো দল টিকতে পারবে না: মির্জা আব্বাস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

বিএনপির সামনে কোনো দল টিকতে পারবে না: মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির সামনে কোনো দল টিকে থাকতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকায় মিছিল ও সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

একই আসনে প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ও দলটির নেতাদের অভিযোগের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, তাদের একমাত্র লক্ষ্য যেন ঢাকা-৮ আসন। তবে বিএনপির সামনে কোনো দল কখনোই টিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

তিনি দাবি করেন, বিরোধী পক্ষ কোনোভাবে ক্ষমতায় গেলে দেশ ধ্বংসের মুখে পড়বে। তাঁর ভাষায়, তারা বহু আগ থেকেই ষড়যন্ত্র শুরু করেছে। এ সময় প্রতিপক্ষের উসকানিতে পা না দিতে দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, বিএনপিকে অপদস্ত করাই বিরোধীদের মূল উদ্দেশ্য। যাদের নির্বাচন পরিচালনা বা দেশ শাসনের কোনো অভিজ্ঞতা নেই, তারাই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

প্রসঙ্গত, আগের দিন মঙ্গলবার নির্বাচনী প্রচারণাকালে হামলার শিকার হন এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই ঘটনার জন্য তিনি ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রকাশ্যে মির্জা আব্বাসকে দায়ী করেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন