ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কোন ঝগড়া করার প্রয়োজন আছে আমার, এমনিতে ঝগড়া রেকর্ড আছে: পাটওয়ারীর হামলার প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ পিএম

কোন ঝগড়া করার প্রয়োজন আছে আমার, এমনিতে ঝগড়া রেকর্ড আছে: পাটওয়ারীর হামলার প্রতিক্রিয়ায় মির্জা আব্বাস

ধানের শীষ স্লোগান দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা–৮ আসনে বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ধরনের স্কোপ তো খুঁজতেছে বহুদিন যাবত। চেষ্টা করতেছে লাগার জন্য। কে লাগবে খামাখা? কি দরকার প্রয়োজন নাই তো আমার। তিনি বলেন, কোন ঝগড়া করার প্রয়োজন আছে। আমার ঝগড়া রেকর্ড আছে।

এর আগে একই দিন দুপুর ১২টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসিরুদ্দিন পাটোয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে অংশ নিতে যান। সেখানে ছাত্রদল পরিচয়ে ‘ধানের শীষ’ স্লোগান দিয়ে তার ওপর হামলা চালানো হয় বলে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করেন নাসিরুদ্দিন পাটোয়ারী।

নিজের ফেসবুক পোস্টে নাসিরুদ্দিন পাটোয়ারী লেখেন, শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজে ছাত্র নামধারী সন্ত্রাসীরা ঢাকা-০৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর ওপর অতর্কিত হামলা চালায়।

তিনি আরও লেখেন, এ সময় তার দিকে ডিম, পচা পানি এবং ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং হামলাকারীরা ‘ধানের শীষ ধানের শীষ’ স্লোগান দেয়। ঘটনার প্রতিবাদে সেখানে প্রতিবাদ মিছিল চলছিল বলেও তিনি উল্লেখ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গণসংযোগ চলাকালে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে নাসিরুদ্দিন পাটোয়ারীকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

এ সময় নাসিরুদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, একটি গণতান্ত্রিক নির্বাচনে সবার সমানভাবে প্রচারণা চালানোর অধিকার থাকলেও তাদের কর্মসূচিতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি তার ওপর হামলার অভিযোগও করেন।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন