ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকবে, গণভোটে ‘হ্যাঁ’ভোট দিন: হাসনাত আব্দুল্লাহ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:২৮ পিএম

সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকবে, গণভোটে ‘হ্যাঁ’ভোট দিন: হাসনাত আব্দুল্লাহ

সংবিধানে ‘বিসমিল্লাহ’ থাকবে এটা নিয়ে গণভোটের যে সকল মৌলিক প্রশ্ন আছে সে জায়গায় তার কোনো আলোচনাই নাই। আপনারা যদি পরিবর্তন চান তাহলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন বলে মন্তব্য করেন এনসিপির দক্ষিণ অঞ্চলীয় মূখ্য সংগঠক ও জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন গণভোটে ‘হ্যাঁ’ বলি মার্কা মোদের শাপলা কলী।

রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া হাইস্কুল মাঠে নির্বাচনি পদযাত্রার উঠান বৈঠকে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, এবারের নির্বাচনে আমাদের আরেকটি ভোট দিতে হবে তা হলো গণভোট যাতে থাকবে ‘হ্যাঁ’ ও ”না’ ভোটের অপশন। আপনারা যদি চান দূর্নীতি মুক্ত দেশ , চাঁদাবাজ মুক্ত সমাজ, স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশ, সংবিধান পরিবর্তন হোক গণভোটের মাধ্যমে তাহলে আগামী নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিবেন।

তিনি আরও বলেন, যারা আমাাদের ভোট দিবেনা তাদের কাছেও আমাদের একাধিক বার যেতে হবে, আপনারা তাদের কাছে বেশি যাবেন। আজকে বাসায় গিয়ে আত্বীয় স্বজন যারা বাড়ি থাকেনা তাদের মোবাইল নাম্বার নিয়ে ফোন দেবেন, অন্য ইউনিয়নে বসবাসরত পরিচিত বা আত্বীয়দের ফোন দিয়ে ভোট চাইবেন। আর যারা ভাবছেন এই মাসে বিয়ে করবেন তারা দেবিদ্বারের মধ্যে বিয়ে করার চেষ্টা করবেন।

তিনি বলেন, আগামী নির্বাচন রক্তের বিনিময়ে অর্জিত নির্বাচন, তাই যিনি যোগ্য, যিনি শিক্ষিত, ভালো মানুষ তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমরা তিনটি নির্বাচন দেখেছি যেখানে দিনের ভোট রাতে হয়েছে, মরা মানুষও ভোট দিছে। এমন নির্বাচন আমরা আর চাইনা , আপনার ভোট আপনার পছন্দের প্রার্থীকে দিবেন।

এ সময় নির্বাচনি পদযাত্রায় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, এনসিপির দেবিদ্বার উপজেলা ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম, যুবশক্তির কেন্দ্রীয় নেতা নাহিদুল ইসলাম নাহিদসহ এনসিপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন