ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসলামের সেই ইনসাফের বাক্সটি ছিনতাই হয়ে গেছে: সৈয়দ রেজাউল করীম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম

ইসলামের সেই ইনসাফের বাক্সটি ছিনতাই হয়ে গেছে: সৈয়দ রেজাউল করীম

ইসলামের পক্ষের ও ইনসাফের যে বাক্সটির প্রতি দেশের মানুষের অধীর আগ্রহ ছিল, সেটি ছিনতাই হয়ে গেছে। এখন সেই বাক্সে কেবল প্রচলিত আইন অনুসারে দেশ চালানোর বিষয়গুলোই অবশিষ্ট আছে।’

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় পশু হাসপাতাল মোড়ে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন এসব কথা বলেন।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের দলীয় প্রার্থীর সমর্থনে আয়োজিত এই সভায় চরমোনাই পীর জানান নির্বাচনে অনেক দল অংশ নিলেও কেবল ইসলামী আন্দোলন বাংলাদেশই ইসলামের নীতি ও আদর্শের মাধ্যমে ইনসাফ বা ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আগামীতে হাতপাখা প্রতীক নির্বাচিত হতে পারলে দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ফুলবাড়ীয়া’ আসনের ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী আলহাজ মুফতি নূরে আলম সিদ্দিকী। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা সভায় বক্তব্য রাখেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন