ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বগুড়া ২ আসনে মনোনয়ন বাতিলের ফলে, ঢাকা ১৮ আসন থেকে লড়বেন মান্না

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৭ এএম

বগুড়া ২ আসনে মনোনয়ন বাতিলের ফলে, ঢাকা ১৮ আসন থেকে লড়বেন মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার ঢাকা-১৮ আসনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে বগুড়া-২ আসনে তার মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। বাতিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার (৪ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে ঢাকা-১৮ আসনে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

এর আগে ঋণখেলাপির দায়ে তিনি নির্বাচন করতে পারবেন না বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল। আজকের ঘোষণার মধ্য দিয়ে সেই বিষয়টি নিষ্পত্তি হলো।

মনোনয়নপত্র বৈধ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমি এর আগেও তিন-চারবার নির্বাচন করেছি, কিন্তু এবারের মতো এত কঠিন পথ দেখিনি।

নির্বাচন কমিশনের কাজ প্রার্থীদের বাদ দেয়া নয়, বরং ছোটখাটো ভুল সংশোধন (অ্যাকোমোডেট) করে তাদের নির্বাচনে আসার সুযোগ করে দেয়া।’

বগুড়া-২ আসনে মনোনয়নপত্র বাতিলের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বগুড়ায় আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে খুবই ঠুনকো ও তুচ্ছ কারণে। হলফনামায় স্বাক্ষরের তারিখে ভুল, ১৯৭৬ সালের কর্নেল তাহের সংক্রান্ত একটি নিষ্পত্তি হওয়া মামলার নথির অভাব এবং এক জায়গায় আয়কর বিবরণী দিয়ে অন্য পাতায় উল্লেখ না করার মতো ছোটখাটো কারণে প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমি বিশ্বাস করি, আপিল করলে এ আসনে আইনগতভাবেই আমি প্রার্থিতা ফিরে পাব।’

যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বগুড়া-২ আসনটি তাকে ছেড়ে দেয়ার কথা থাকলেও সেখানে বিএনপির আরেকজন প্রার্থীকে দলীয় চিঠি দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হলেও আমি দলের সিদ্ধান্তেই ঢাকা ও বগুড়া, উভয় আসনেই মনোনয়নপত্র জমা দিয়েছিলাম।’

ঢাকা-১৮ আসনে প্রার্থিতা বৈধ করায় তিনি নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাকে ধন্যবাদ জানান এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন