ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপিকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাবেক এলডিপি নেতার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:০৬ পিএম

বিএনপিকে ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান সাবেক এলডিপি নেতার

বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সাবেক মহাসচিব ও কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ড. রেদোয়ান আহমেদ।

তিনি বলেন, ‘ইতোমধ্যে কুমিল্লা উত্তর জেলা ও চান্দিনা উপজেলা এলডিপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ওইসব কমিটিতে যারা ছিলেন তারা আমার সঙ্গেই বিএনপিতে যোগদান করেছেন। বর্তমানে যারা বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন সবাই পূর্বের সকল মতানৈক্য ও ভেদাভেদ ভুলে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে এবং তারুণ্যের প্রতীক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মিলে মিশে একসঙ্গে কাজ করতে হবে।’

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজ মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চান্দিনা উপজেলা বিএনপির বর্তমান নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘আমি চাই সকলে এগিয়ে আসুন। আমার সঙ্গে আমার যে সকল নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন তারাও আপনাদের নেতৃত্বে থেকে আমার জন্য কাজ করবেন। আপনারাও দায়িত্ব সহকারে আমার নির্বাচন পরিচালনা করবেন। ’ ড. রেদোয়ান বলেন, ‘আমাকে বিএনপি গ্রহণ করে দলের মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। সুতরাং আমার কোনো নেতাকর্মী কখনও চান্দিনার বিএনপির নেতাকর্মীর সঙ্গে কোনো প্রকার অসদাচরণ করলে আমার কাছে ক্ষমা পাবেন না।’

এ সময় আরো উপস্থিত ছিলেন— মহিচাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা এ কে এম সামছুল হক মাস্টার, মাধাইয়া মুক্তিযোদ্ধা স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাশেম, মহিচাইল শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ মো. আবু তাহের, মোয়াজ্জেম হোসেন ভূইয়া, অধ্যাপক গিয়াস উদ্দিন ভূইয়া, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া, শাহ আলম ও জামসেদ আহমেদ জাকিসহ প্রমুখ।

প্রসঙ্গত, গত ২৪ ডিসেম্বর দুপুরে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এলডিপির রাজনীতি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করেন ড. রেদোয়ান আহমেদ।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন