ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

জনতার গণজোয়ারে আগামীতে দেশে ইসলামী সরকার প্রতিষ্ঠা হবে: ডা. তাহের

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০০ পিএম

জনতার গণজোয়ারে আগামীতে দেশে ইসলামী সরকার প্রতিষ্ঠা হবে: ডা. তাহের

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আগামী নির্বাচন ইসলামী দলগুলোর জন্য একটি সুবর্ণ সুযোগ। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল ভেদাভেদ ভুলে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। দেশের সকল ইসলামী দলগুলোকে নিয়ে জামায়াত একটি প্লাটফর্ম তৈরি করেছে। জনতার গণজোয়ারে আগামী দিনে দেশে একটি ইসলামী সরকার প্রতিষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে ঢাকায় ডা. তাহেরের সাথে চৌদ্দগ্রাম উপজেলা ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা-১১(চৌদ্দগ্রাম) আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মাওলানা মহিউদ্দিন সহিদ পাটোয়ারী, ইসলামী আন্দোলন চৌদ্দগ্রাম দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল ওহাব, পৌরসভা সভাপতি মাওলানা ইয়াকুব পাটোয়ারী, উপজেলা উত্তরের সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, দক্ষিণের সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক জাহিদ কবির মজুমদার, উত্তরের সদস্য মাওলানা মুফতি আব্দুল্লাহ আল নোমান, পৌরসভা সেক্রেটারি মাওলানা রকিবুল ইসলাম ভূঁইয়া, উপজেলা শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া খোকন, সহ-সভাপতি আব্দুল হাই সুমন মিয়াজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন