ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন: রেজাউল করীম

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২০ পিএম

জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন: রেজাউল করীম

বিভাগীয় সমাবেশ সফল করায় আটদলীয় নেতাকর্মী ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন। রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

রেজাউল করীম বলেন, অল্পসময়ের প্রস্তুতিতে যে দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে এ সমাবেশগুলো আয়োজিত হয়েছে তা আন্দোলনরত আটদলের পারস্পরিক সংহতি ও সাংগঠনিক শৃঙ্খলার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। কেন্দ্রীয় নেতারা কোনো বিরতি ছাড়াই দেশের আটপ্রান্তে ছুটে গিয়েছেন, স্থানীয় নেতাকর্মীরা অল্পসময়ের প্রস্তুতিতে দৃষ্টিনন্দন ও প্রভাব বিস্তারি সমাবেশ আয়োজন করে তাদের দক্ষতা ও জনসম্পৃক্ততার সাক্ষর রেখেছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সমাবেশে অংশ নেওয়া জনতাকে বিশেষ করে ধন্যবাদ দিয়ে বলেন, আমরা যে ৫ দফা নিয়ে আন্দোলন করছি তার প্রতি জনসাধারণের এই অকুণ্ঠ সমর্থন আমাদের দাবির যথার্থতা প্রমাণ করে। প্রতিটি সমাবেশে যে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে জনতা অংশগ্রহণ করেছেন তা আগামীর বাংলাদেশ নির্মাণের প্রতি জাতির প্রতিশ্রুতি আবারও ব্যক্ত হয়েছে। জনতাকে আরও অভিনন্দন। আপনাদের এ সমর্থন আমাদের সংগ্রামে সাহস যোগাবে।

পির সাহেব চরমোনাই স্থানীয় ও জাতীয় সাংবাদিকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও শুকরিয়া জ্ঞাপন করেন। স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন।

পির সাহেব চরমোনাই সরকারের প্রতি আহ্বান রেখে বলেন, জনতার ভাষা বুঝতে চেষ্টা করুন। সারা দেশের মানুষ জাতীয় নির্বাচন ও গণভোট আলাদা করার ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছে। ফ্যাসিবাদের বিচার ও তাদের দোসরদের বিচারের ব্যাপারে সমর্থন জানিয়েছে। পিআরের পক্ষে জনতা আবারও মত দিয়েছে। তাই জনমতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে দাবিগুলো মেনে নিন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন