ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাসিনার রায়ের মাধ্যমে ১৮ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে : কর্নেল অলি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

হাসিনার রায়ের মাধ্যমে ১৮ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে : কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ বীরবিক্রম (অব.) বলেছেন, চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এই রায়ের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা পর প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

কর্নেল অলি বলেন, ন্যায়বিচার পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। এই রায়ের মাধ্যমে শহীদ পরিবার ন‍্যায় বিচার পেয়েছে। শেখ হাসিনার বানানো আদলতে তার বিচার হওয়ায় এটাই প্রমাণিত হয়েছে যে, অন‍্যায় করলে তাকে শাস্তি পেতেই হবে।

শুধু শেখ হাসিনাকে সাজা দিলেই হবে না আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী ও দল হিসেবে আওয়ামী লীগের বিচার হতে হবে। কোনো অপরাধীই যে আইনের উর্ধ্বে নয় সেটির উদাহরণ আজকের এ রায়, আগামী দিনে বিচার কাজের সঙ্গে জড়িত কেউ যেন কর্তৃত্ববাদী না হয়ে ওঠেন সেই শিক্ষা দেবে আজকের এই ঘটনা।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন