ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচনের আগে নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর কেন: নাসীরুদ্দীন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

নির্বাচনের আগে নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর কেন: নাসীরুদ্দীন

নির্বাচন নিয়ে অতীতে ভারত প্রভাব বিস্তার করেছে উল্লেখ করে এ বিষয়ে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (১৬ নভেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, ‘আমি ভারতকে বলব—শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। আপনাদের নির্বাচনে হস্তক্ষেপ করার প্রচেষ্টার ইতিহাস আছে।’

নির্বাচনের আগ মুহূর্তে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফর নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ‘খলিলুর রহমান ভারত গিয়েছেন। ঠিক কী কারণে তার ভারত সফর তা জানতে চাই আমরা।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে নিরাপত্তা জোরদার করতে সরকারের প্রতি আহ্বান জানান নাসীরুদ্দীন।

তিনি বলেন, রায়কে সামনে রেখে আমি সরকারকে আহ্বান জানাব—নিরাপত্তা নিশ্চিত করুন। এখন যদি নিরাপত্তা দিতে না পারেন, তবে নির্বাচন চলাকালে কীভাবে নিরাপত্তা দেবেন?

এ সময় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা ইতোমধ্যে ১ হাজার ১০০টি ফর্ম বিক্রি করেছি। ২১ ও ২২ নভেম্বর মনোনয়ন ফরম সংগ্রহকারীদের ভাইবা নেয়া হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সার্জিসের পঞ্চগর-১ আমাদের নিশ্চিত আসন হবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন