ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির গায়ে ‘ময়লা পানি’ নিক্ষেপ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৩:২৬ এএম

নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির গায়ে ‘ময়লা পানি’ নিক্ষেপ

নির্বাচনী প্রচারণায় গিয়ে বিরূপ পরিস্থিতির মুখে পড়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। গতকাল শনিবার রাজধানীর মতিঝিলের এজিবি কলোনিতে প্রচারণাকালে তার সঙ্গে থাকা লোকদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি ভিডিওতে হাদিকে বলতে শোনা যায়, তার গায়ে তিনবার ময়লা পানি ছোড়া হয়েছে।

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ‘ভাই, ময়লা পানি যে মারছেন, আরও মারতে পারেন; সমস্যা নেই, মারেন। তিনবার মারছে ময়লা পানি।’

এ বিষয়ে হাদি বলেন, আমার সঙ্গে আসা সাংবাদিকদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা হয়েছে। যেহেতু সাংবাদিকরা আমার নির্বাচনী প্রচারণা কভার করতে এসেছিলেন, তাদের গায়ে ময়লা পানি ছুড়ে মারা মানে আমার গায়েই মারা। তিন তিনবার মারা হয়েছে, তার মানে এটা ইচ্ছাকৃত। এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাহবাগ, মতিঝিল, রমনা, পল্টন ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন শরীফ ওসমান হাদি।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন