ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

সংসদ নির্বাচনের দিনে গণভোট নিয়ে বিএনপির আপত্তি নেই: আমীর খসরু

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১০:১২ এএম

সংসদ নির্বাচনের দিনে গণভোট নিয়ে বিএনপির আপত্তি নেই: আমীর খসরু

সংসদ নির্বাচনের দিনে গণভোট নিয়ে বিএনপির কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীতে ট্রাভেল ফোরাম আয়োজিত সেমিনারে যোগ দেন, এ সময় সাংবাদিকদের সাথে সমসাময়িক বিষয়ে কথা বলতে গিয়ে তিনি তা জানিয়েছেন। একইদিনে নির্বাচন ও গণভোটের সরকারি সিদ্ধান্ত নিয়ে তর্ক-বিতর্ক করে অযথা সময় নষ্ট না করতে সকলের প্রতি আহ্বান জানান বিএনপির এ নেতা।

ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশ তুলে দেয়ার তাগিদ দেন আমীর খসরু। জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এমন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রত্যাশা করেন তিনি।

তার মতে, দেশে এখন নিরপেক্ষ বিচার বিভাগ রয়েছে। তাই জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলার রায়ের বিষয়টি বিচারবিভাগই দেখবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন