ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ১২:২৭ পিএম

দুপুরে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন ডাকা হয়।

সোমবার (১০ নভেম্বর) রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

দেশে বিরাজমান এবং সার্বিক পরিস্থিতি নিয়ে অবহিত করতে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এর আগে সোমবার রাত সোয়া ৯টার দিকে স্থায়ী কমিটির সভা শুরু হয়। রাত সোয়া ১১টায় শেষ হয় এ সভা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন