ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কাঙ্ক্ষিত আসনগুলোতে সমঝোতা না হলে এককভাবেই নির্বাচন করবে জমিয়ত: মাওলানা ইউসুফী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম

কাঙ্ক্ষিত আসনগুলোতে সমঝোতা না হলে এককভাবেই নির্বাচন করবে জমিয়ত: মাওলানা ইউসুফী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি ও নির্বাচন উপকমিটির আহবায়ক মাওলানা আবদুর রব ইউসুফী বলেছেন, জমিয়ত সভাপতি বলেছেন, জোট হলেও আছি, নাহলেও আছি। তাই জমিয়ত একক ভাবে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। আমরা নির্বাচনি সমঝোতার জন্য যে তালিকা প্রস্তুত করেছি, লড়াই করে জিতে আসার জন্যই করেছি। যদি সেই কাংখিত আসনগুলোতে কারো সাথে সমঝোতা না হয়, তাহলে একক ভাবেই লড়ব ইনশাআল্লাহ। আমরা বর্তমানে কারো সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জোটে নই। হ্যাঁ! দেশ-জাতির কল্যাণে প্রদত্ত আমাদের কোন বক্তব্য কারো বক্তব্যের সাথে মিলে যেতে পারে ভিন্ন কথা। এ নিয়ে কোন কোন ভাইয়েরা এটাকেই নানাভাবে ট্রল করে, করুক। যারতার আমলের জবাবদিহিতা তাকেই করতে হবে।

আজ রোববার (৯ নভেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, রাজনীতিতে শেষ কথা নেই বলে একটা কথা শুনা যায়। এছাড়া রাজনীতিতে কেউ স্হায়ী শত্রুও নেই, স্হায়ী বন্ধুও নেই। তবে নীতি-আদর্শের ক্ষেত্রে কোন আপোষ করা সম্ভব নয়। জমিয়ত সেই নীতিই লালন করে। তবে আমরা অন্তর থেকে চাই, দীনের ক্ষেত্রে বিশ্বস্ত বা ক্ষতির সম্ভাবনা নাই এবং দেশ-জাতির ক্ষেত্রে আস্হা রাখা যায় এমন শক্তি রাষ্টীয় ক্ষমতায় আসুক।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন