ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

এনসিপি সনদে স্বাক্ষর না করলে, তা আমাদের কপালে কলঙ্ক তিলকের মতো: মান্না

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পিএম

এনসিপি সনদে স্বাক্ষর না করলে, তা আমাদের কপালে কলঙ্ক তিলকের মতো: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে সই না করার বিষয়টি সবার জন্য কষ্টের।

আজ রোববার (১৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের আকরম খাঁ মিলনায়তনে গণশক্তি সভা আয়োজিত ‘জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘এনসিপি কেন সনদে সই করেনি? আমাদের সবার জন্য এটি কষ্টের ব্যাপার। এই দল, এই যুবকেরা, এই শিক্ষার্থীরা এত বড় আন্দোলন করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। তারাই যদি সই না করে, এটা আমাদের কপালে একটা কলঙ্ক তিলকের মতো হয়ে যায়। অতএব, আমরা তাদের মানিয়ে নেব।’

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘তিনটা টার্ম ভোটই হয়নি, যা ইচ্ছা তাই হয়েছে। এইবারে ভোট হবে। কত ভালো ভোট হবে, তা বলতে পারি না। পুলিশগুলো তো ভালো হয়নি। পুলিশগুলো এখনো কাজ করে না। আর পুলিশের দোষ দেব কী, মানুষ তাদের ওপরে এত আক্রোশ ছিল—পিটিয়ে হত্যা করে গাছের মধ্যে টাঙিয়ে রেখেছে। তো পুলিশ ভয় পায়।’

মান্না আরও বলেন, ‘পুলিশ কনফিডেন্ট নয়। পুলিশকে আপনি সে রকম কোনো আস্থা দেননি। জনগণ, সরকার, সবাই মিলে পুলিশসহ যারাই নির্বাচন করবে, তাদের যদি সেই আস্থার জায়গায় নিতে পারতাম আমরা, তাহলে আরও ভালো ভোট হতে পারত।’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘যাঁরা রাগ করে, অভিমান করে সই করছেন না, জেনুইন কোনো কারণে সই করছেন না। তাঁদের বলি—সই করেন। লড়াইটা করতে পারবেন। লড়াই শেষ হয়নি, লড়াই শুরু। আরও একটা গুণগত রূপান্তরের জন্য আমাদের লড়াই শুরু করতে হবে…সেই লড়াইটাই করতে হবে এই ভোটের সময়।’

সাবেক সচিব ও কূটনৈতিক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট আকবর হোসেন, নাগরিক নারী ঐক্যের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার প্রমুখ।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন