ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অঙ্গ-প্রত্যঙ্গ হারানো ভাই-বোনদেরকে ফ্যাসিস্ট বলা হয় : রাফি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পিএম

অঙ্গ-প্রত্যঙ্গ হারানো ভাই-বোনদেরকে ফ্যাসিস্ট বলা হয় : রাফি

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জুলাই সনদ স্বাক্ষরকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় চারটি মামলা হয়েছে। মামলাগুলো শেরেবাংলানগর থানায় দায়ের করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) ডিএমপির শেরেবাংলানগর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এই মামলার ঘটনায় অবাক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহসমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের ঠিক এক বছর পার না হতেই শহীদ মীর মুগ্ধের বাবা, শহীদ ইয়ামিনের বাবা, শহীদ মিরাজের বাবাদেরকে ‘ফ্যাসিস্ট’ ট্যাগায়িত করা হয়! হাত হারানো আতিকুল গাজীকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করা হয়, অঙ্গ-প্রত্যঙ্গ হারানো শত শত আহত ভাই-বোনদেরকে ফ্যাসিস্ট বলা হয়। হায়রে গণঅভ্যুত্থান।

রাফি বলেন, এদেরকে গতকালতো পিটালেনই, আবার আজকে ৪ টা মামলাও দিলেন তাদের নামে! ছেলে হারালো কারা, হাত-পা-চোখ হারালো কারা, তাদেরকেই ভুলে গেলেন এক বছরের মাথায়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন