ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ইসলামী আন্দোলনের সাথে চীন প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৪:০০ পিএম

ইসলামী আন্দোলনের সাথে চীন প্রতিনিধির বৈঠক অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধির সাথে চীন দুতাবাসের ডেপুটি হেড অফ মিশন ডক্টর লিউ ইউয়ানের (Dr. Liu Yuyin) দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে চীন দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাবনা, রাজনীতির গতিপথ, দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক বিনিময় ইত্যাদি নিয়ে আলোচনা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে চীনের ভুমিকার প্রশংসা করা হয়।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব চীন সরকারকে রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালনের জন্য আহবান করেন। বংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য চীনা বিনিয়োগ বাড়ানোর অনুরোধ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব করে গড়ে তোলার অঙ্গিকার পুর্নব্যক্ত করা হয়।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জনাব গোলাম মসিহ, আন্তর্জাতিক উপকমিটির সদস্য এসিস্ট্যান্ট প্রফেসর এডভোকেট ইমতেয়াজ আলম, আন্তর্জাতিক উপকমিটির সদস্য সচিব মু. রাজন সিকদার।

ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আগামী চরমোনাই মাহফিলে চীনা প্রতিনিধি দলকে আমন্ত্রণ জানানো হয় একই সাথে চীনা মুসলিম কমিউনিটির নেতৃস্থানীয়দের বাংলাদেশে আমন্ত্রন জানানো হয়। চীন কতৃপক্ষের দিক থেকেও ইতিবাচক আগ্রহ প্রদর্শন করা হয়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন