ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমাকে হত্যার উদ্দেশ্যে সেই হামলা করা হয়েছে: নুর

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৩:৪২ এএম

আমাকে হত্যার উদ্দেশ্যে সেই হামলা করা হয়েছে: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, তাঁকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছে। তিনি বলেন, ‘আমাকে টার্গেট করে আঘাত করা হয়েছে। আমাকে হত্যার উদ্দেশ্যে সেই হামলা করা হয়েছে। মাথায় হিট করা হয়েছে। ব্রেইনে আঘাত করা হয়েছে।’

গতকাল শনিবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘জাপা আজ (গতকাল) প্রোগ্রাম করে অরাজকতা তৈরির চেষ্টা করেছে। তবে সেই অরাজকতা ঠেকাতে পুলিশের ভূমিকা ছিল প্রশংসনীয়।’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আমাকে হামলা করা হয়েছে একটা মেসেজ দেওয়ার জন্য, রিফাইন আওয়ামী লীগ যারা চাচ্ছে, দেশকে অস্থিতিশীল করার জন্যই এমন ঘটনা ঘটানো হয়েছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন