ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে: জামায়াত আমির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ১০:৩১ পিএম

শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে: জামায়াত আমির

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শক্তভাবে ভোটকেন্দ্রের পাহারায় থাকতে হবে। কেউ ভোট ডাকাতি করতে এলে তাদের প্রতিহত করতে হবে।

শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ক্ষমতায় এলে প্রথমে শিক্ষাব্যবস্থা সংস্কার করা হবে। মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে লুটপাট হবে না, সাম্যতা নিশ্চিত হবে।

এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ক্ষমতায় এলে অর্থ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। বিদেশিদের বিনিয়োগের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।

এ সময় জামায়াত ইসলামী দেশ থেকে নষ্ট রাজনীতির চক্র ঘুরিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন