ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করতে জার্মান রাষ্ট্রদূতকে অনুরোধ এনসিপির

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৬:১০ পিএম

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসাপ্রক্রিয়া সহজ করতে জার্মান রাষ্ট্রদূতকে অনুরোধ এনসিপির

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। আজ বৃহস্পতিবার রাজধানীর প্রগতি সরণিতে জার্মান দূতাবাসে রাষ্ট্রদূতের আমন্ত্রণে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এক বিজ্ঞপ্তিতে এনসিপি এ কথা জানিয়েছে।

এনসিপির পক্ষ থেকে যুগ্ম আহ্বায়ক ও পররাষ্ট্র সেলের প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া জার্মান রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ, তাহসিন রিয়াজ ও সাইফ মোস্তাফিজ এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপট, সংস্কার কার্যক্রমের অগ্রগতি, আগামী নির্বাচন এবং নতুন বাংলাদেশ নিয়ে এনসিপির পরিকল্পনা সম্পর্কে জানতে চান। এনসিপি নেতৃবৃন্দ তাঁদের নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। দুই পক্ষই জার্মানি-বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক আরও উন্নত করার ব্যাপারে একমত হয়। এ ছাড়া জার্মানিতে পড়াশোনা করতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার আবেদন প্রক্রিয়া সহজ করার ব্যাপারে এনসিপি নেতারা অনুরোধ করেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন