ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

নেত্রকোনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কাউন্সিলে হট্টগোল, পরে স্থগিত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০১:২১ এএম

নেত্রকোনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কাউন্সিলে হট্টগোল, পরে স্থগিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের নেত্রকোনা জেলা শাখার কাউন্সিলে হট্টগোল ও হাতাহাতির কারণে তা স্থগিত ঘোষণা করছে দলটির কেদ্রীয় কমিটি।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় পূর্ব নির্ধারিত নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে জেলা কাউন্সিলে হট্টগোল বাধে। দুপুর থেকে জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতাকর্মী ছাড়াও নেত্রকোনার বিশিষ্ট আলমদ্বীনরা বক্তব্য রাখেন।

এক পর্যায়ে জেলা কাউন্সিলর প্রার্থীদের কাউন্সিল প্রক্রিয়ার সময় হাত তুলে সর্মথন প্রক্রিয়ায় কমিটি গঠনের সিদ্ধান্ত হলে শুরু হয় মঞ্চের উপর ও নিচে হট্টগোল ও হাতাহাতি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে না পেরে পরবর্তীতে বাধ্য হয়ে কেন্দ্রীয় কমিটির নেতারা কাউন্সিল স্থগিত ঘোষণা করেন।

কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হেফাজত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসমী, যুগ্ম মহাসচিব মাও. আজিজুল হক ইসলামাবাদী।

পরে সহকারী মহাসচিব মাও আতা উল্লাহ আমিন কাউন্সিল স্থগিত ঘোষণা করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন