ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান প্রণয়নের দাবি এনসিপি নেতা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৫:৪২ পিএম

৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে নতুন সংবিধান প্রণয়নের দাবি এনসিপি নেতা

১৯৭২ সালের সংবিধান জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে আর সক্ষম নয় উল্লেখ করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা অ্যাডভোকেট সাকিল আহমেদ।

শনিবার সকাল সাড়ে ১১টায় মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত “কেমন মেহেরপুর চাই” শীর্ষক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ দাবি জানান।

অ্যাডভোকেট সাকিল আহমেদ বলেন, “দেশের বিদ্যমান ১৯৭২ সালের সংবিধান আজ কার্যকর নয়। জনগণের অধিকার, স্বাধীনতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হলে এ সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে একটি নতুন সংবিধান তৈরি করতে হবে।”

তিনি আরও বলেন, জনগণের সত্যিকারের ক্ষমতায়ন ও গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করতে হলে নতুন সংবিধান প্রণয়নের বিকল্প নেই। জনগণই দেশের আসল মালিক—তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াই এনসিপির অঙ্গীকার।

এ সময় মেহেরপুরের উন্নয়ন লক্ষ্য করে ১৩ দফা কর্মসূচি ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে—মানসম্মত শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, আধুনিক স্বাস্থ্যসেবা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, যুব উদ্যোক্তা তৈরি, রেল ও সড়ক যোগাযোগ উন্নয়ন, শিল্পায়ন, মাদক নিয়ন্ত্রণ, পর্যটন ও সংস্কৃতি বিকাশ, দুর্নীতি দমন, পরিবেশ সংরক্ষণ, ক্রীড়া উন্নয়ন এবং মেহেরপুর পার্লামেন্ট গঠন।

মতবিনিময় সভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মুজাহিদুল ইসলাম, জেলা যুগ্ম সমন্বয়কারী আসিক রাব্বি, জেলা কমিটির সদস্য (অর্থ) তামিম ইসলাম, জেলা কমিটির সদস্য (দপ্তর) হাসনাত জামান সৈকত, জেলা কমিটির সদস্য (লেয়াজু) মাহাবুব-ই-তৌহিদ রবিন, জেলা কমিটির সদস্য আমির হামজা প্রমুখ।

 

বার্তা বাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন