ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন মির্জা ফখরুল

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৬:৩০ পিএম

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্র সফর শেষে আজ (৩ অক্টোবর) রাতে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৩ অক্টোবর) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আজ রাত ১১টা ৩০ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়েছিলেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল ছাড়াও প্রধান উপদেষ্টা এই সফরে আরও ৫ জন রাজনৈতিক নেতাকে সঙ্গে নিয়েছিলেন। তারা হলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও জামায়াত নেতা নকিবুর রহমান তারেক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

৯ দিনের নিউইয়র্ক সফর শেষ করে এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন গতকাল (২ অক্টোবর) সকালে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন