ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পদ ফিরে পেলেন এনসিপির মাহিন সরকার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ এএম

পদ ফিরে পেলেন এনসিপির মাহিন সরকার

মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। এখন থেকে তিনি আগের পদ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

শুক্রবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠিতে মাহিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে বহাল করা হয়।

এতে বলা হয়—এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এর নির্দেশক্রমে মাহিন সরকারকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে স্ব-পদ ও দায়িত্বে (যুগ্ম সদস্যসচিব, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, জাতীয় নাগরিক পার্টি- এনসিপি) পুনরায় বহাল করা হলো।

এর আগে ১৮ আগস্ট এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে বহিষ্কার করা হয়।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন