ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সরকার চাপে পড়ে শুভংকরের ফাঁকির দিকে যাচ্ছে: গোলাম পরওয়ার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ এএম

সরকার চাপে পড়ে শুভংকরের ফাঁকির দিকে যাচ্ছে: গোলাম পরওয়ার

‘আলোচনা সফল হওয়ার সম্ভাবনা দেখছি না বলেই আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে’ এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘মনে হয় কোনো চাপের মধ্যে পড়ে সরকার শুভংকরের ফাঁকির দিকে যাচ্ছে।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘যারা দেশে আবারও কর্তৃত্বপরায়ণ সরকার প্রতিষ্ঠা করতে চায় তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে।

সভায় জামায়াত নেতারা বলেন, ‘ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো সংশোধনের জন্য এত আলোচনা হলেও একটি দল বলছে সব কিছু পরে হবে। সব কিছু যদি পরেই হবে, তাহলে এত আলোচনা কেন?’

এ সময় নির্বাচন পদ্ধতি নিয়ে ‘গণভোট’ দিতে সরকারের উদ্দেশে আহ্বান জানান জামায়াত নেতারা। বলেন, নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন