ঢাকা   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
Authorনিজস্ব প্রতিবেদক

আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪২ এএম

দিল্লিতে বহুতল ভবন ধস, হতাহতের শঙ্কা

Authorনিজস্ব প্রতিবেদক

আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪২ এএম

দিল্লিতে বহুতল ভবন ধস, হতাহতের শঙ্কা
সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরী এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিকেল সাড়ে ৩টার দিকে দিল্লি ফায়ার সার্ভিস ভবন ধসের খবর পায়। পরে দ্রুত ঘটনাস্থলে দমকলের গাড়ি পাঠানো হয়। বর্তমানে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে। ঘটনাস্থলের ছবিতে ধসে পড়া ভবনের আশপাশে বহু মানুষকে জড়ো হতে দেখা গেছে। স্থানীয় কয়েকজনও হাত দিয়ে পাথর ও ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজে সহযোগিতা করছেন।

এদিকে দিল্লি ট্রাফিক পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এলাকাটি এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্সের চলাচল নির্বিঘ্ন রাখতে ঘটনাস্থলের আশপাশে গাড়ি না থামানো, পার্কিং না করা এবং ভিড় না করার অনুরোধ করা হয়েছে।

এর আগে গত মাসে দিল্লির সত্য নিকেতনে একটি হোস্টেল ভবন ধসে সাতজন নিহত ও আরও কয়েকজন আহত হন। ওই ঘটনার এক মাসের মধ্যেই রাজধানীতে ফের বহুতল ভবন ধসের ঘটনা ঘটেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন