ঢাকা   সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ঢামেকে একসঙ্গে জন্ম নেয়া ৬ শিশুর পাঁচজনের মৃত্যু

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম

ঢামেকে একসঙ্গে জন্ম নেয়া ৬ শিশুর পাঁচজনের মৃত্যু

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেয়া যমজ ছয় নবজাতকের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যু হয় এক নবজাতকের।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

নবজাতকের স্বজন বাবুল মিয়া বলেন, নবজাতকের মধ্যে পাঁচজন মারা গেছে। নবজাতককে দাফন করা হয়েছে আজিমপুর কবরস্থানে।

তিনি আরও জানান, চিকিৎসাধীন থাকা বাকি বাচ্চা নিয়ে মা মোকসেদা আক্তার প্রিয়া (২৩) রাজধানীর কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

এর আগে, এদিন সকাল সোয়া ১০টার দিকে ঢামেক হাসপাতালের এনআইসিইউতে মৃত্যু হয় দুই নবজাতকের।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে কাঁটাবনের একটি বেসরকারি হাসপাতালে (এনআইসিইউ) চিকিৎসাধীন এক কন্যাশিশুর মৃত্যু হয়। একইদিন সন্ধ্যা ৬টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন আরেক নবজাতকের মৃত্যু হয়।

এরও আগে, রোববার সকালে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে স্বাভাবিক প্রসবের মাধ্যমে নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার প্রিয়া তিন ছেলে ও তিন মেয়ে সন্তানের জন্ম দেন।

তবে চিকিৎসকরা জানিয়েছেন, মাত্র ২৭ সপ্তাহে প্রসব হওয়ায় এবং নবজাতকদের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক।

/এএম

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন