ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

আজ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পিএম

আজ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

আজ দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস থাকবে না যেসব এলাকায়

এমটিনিউজ২৪ ডেস্ক : গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে রাজধানী ঢাকা ও আশপাশের কয়েকটি এলাকায় আজ ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বার্তায় তিতাস গ্যাস এ তথ্য জানায়।

তিতাস গ্যাস জানিয়েছে, দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সারুলিয়া, পূর্ব বক্সনগর, হাজিনগর, বড়ভাঙ্গা, কোনাপাড়া, ডেমরা স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, রানীমহল, নিমাই কাসারি, রসূলনগর, সুকুসি এবং কাঁচপুর ব্রিজের পূর্ব পাশ থেকে সুলতানা কামাল ব্রিজ পর্যন্ত এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া শনির আখড়া, মাতুয়াইল, পোস্তগোলা, জুরাইন, হাজী খোরশেদ আলী সড়ক, জিয়া সরণি, দনিয়া, পাটের বাগ, জাপানি বাজার, খুদের বাজার, ধোলাইপার মোড়, মাদ্রাসা রোড, পাইপ রোড, কাজলার মোড়, মীরের বাগিচা ও বাঘমারা এলাকাতেও একই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস আরও জানিয়েছে, নির্ধারিত এলাকার পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। জরুরি মেরামত কাজ সম্পন্ন করতে সাময়িক এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন