ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মেরুদণ্ড সোজা রেখে স্বচ্ছ নির্বাচন উপহার দিয়েছেন: ঢাবি ভিসিকে সারজিস

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২০ পিএম

সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মেরুদণ্ড সোজা রেখে স্বচ্ছ নির্বাচন উপহার দিয়েছেন: ঢাবি ভিসিকে সারজিস

সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মেরুদণ্ড সোজা রেখে স্বচ্ছ নির্বাচন উপহার দিয়েছেন: ঢাবি ভিসিকে সারজিস

সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে মেরুদণ্ড সোজা রেখে স্বচ্ছ নির্বাচন উপহার দিয়েছেন: ঢাবি ভিসিকে সারজিস

এমটিনিউজ২৪ ডেস্ক : এবার মেরুদণ্ড সোজা রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বচ্ছ কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপহার দিয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ জন্য উপাচার্যকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আজ বুধবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা বলেন। এরআগে সকাল ডাকসুর ভোটের ফল ঘোষণা করা হয়। এতে শীর্ষ তিন পদসহ বড় জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল।

সাজরিজ লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যার,আপনাকে অভিনন্দন। মেরুদণ্ড সোজা রেখে সকল প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে আপনি যেভাবে একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন বাংলাদেশকে উপহার দিয়েছেন, এর জন্য আপনি ও আপনার টিমের প্রতি বাংলাদেশ কৃতজ্ঞ থাকবে।

তিনি লিখেছেন, অনুগ্রহ করে গুটিকয়েক বিকৃত মস্তিষ্কের ব্যবহারে কষ্ট নিবেন না। আপনি আমাদের সকলের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়।

সারজিস লিখেছেন, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অস্থিতিশীল অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সেনসিটিভ প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আপনি যতগুলো দায়িত্ব সফলভাবে সম্পন্ন করেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন