ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ভয় দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করা হয় : সারজিস আলম

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ এএম

ভয় দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করা হয় : সারজিস আলম

ভয় দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করা হয় : সারজিস আলম

ভয় দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করা হয় : সারজিস আলম

এমটিনিউজ২৪ ডেস্ক : চব্বিশের গণ-আন্দোলন চলাকালে ডিবি পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর তাদের ওপর চালানো চরম মানসিক নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরেছেন সারজিস আলম। 

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সায়েন্সল্যাবের একটি বাসা থেকে তাকে এবং হাসনাত আব্দুল্লাহকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এরপর তাদের দুজনকে ডিবি কার্যালয়ে আলাদা কক্ষে আটকে রাখা হয়।

সারজিস আলম জানান, আলাদা রুমে রেখে ২৪ ঘণ্টা বাথরুমের দরজার সামনের চেয়ারে বসিয়ে তাদের ঘুমাতে দেওয়া হতো না। এমনকি পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার মতো ভয় দেখিয়ে তাদের মানসিক টর্চার করা হতো।

ডিবি কার্যালয়ের সেই ড্রামার পেছনের কথা প্রকাশ করে তিনি বলেন, তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশীদ তাদের হাতে একটি স্ক্রিপ্ট ধরিয়ে দিয়ে তা পড়্তে বলেন। পরিস্থিতি বিবেচনা করে এবং সেখান থেকে কোনোমতে বেরিয়ে আসার তাগিদে নাহিদ ইসলাম প্রথমে তাতে সম্মত হন। পরবর্তীতে তাদের ভয় দেখিয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করা হয়।

সারজিস আলম ডিবির এই নাটক নিয়ে আরও বলেন, মাত্র কয়েক লাইনের একটি লেখা পড়িয়ে আন্দোলনের কর্মসূচি প্রত্যাহারের যে নাটক সাজানো হয়েছিল, সাধারণ জনগণ তা এক মুহূর্তেই ধরে ফেলেছিল। সবাই বুঝে গিয়েছিল যে অস্ত্রের মুখেই এই বিবৃতি আদায় করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন