ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে পোস্ট, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৯ এএম

সেনাবাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে পোস্ট, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর নাম, পদবি অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে ছড়িয়ে পড়া বিভিন্ন উসকানিমূলক পোস্ট নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (০৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়—সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে যে, সেনাবাহিনীর নাম, পদবি অথবা সেনা সদস্যের ছবি ব্যবহার করে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিকর ও উসকানিমূলক পোস্ট প্রকাশ করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সেনাবাহিনীর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা অনুযায়ী—সেনাবাহিনীর পরিচয় কিংবা ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে কোনো ধরনের পোস্ট দেওয়ার অনুমতি নেই।

অতএব, এ ধরনের ভুয়া ও উসকানিমূলক পোস্ট দেখে বিভ্রান্ত না হওয়ার জন্য এবং প্রয়োজনে এ ধরনের কার্যকলাপ সম্পর্কে অবহিত করার জন্য বিনীত অনুরোধ করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর এই বিজ্ঞপ্তিতে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন