ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

এমটিনিউজ২৪ ডেস্ক : এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের ওপর হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে জামায়াত সেক্রেটারি বলেন, সাম্প্রতিক সময়ে জাতীয় নেতৃবৃন্দের ওপর ধারাবাহিক হামলা চালানো হচ্ছে, যা দেশকে অস্থিতিশীল করার নীলনকশার অংশ। এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জাগপার (একাংশ) সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান হত্যার উদ্দেশ্যে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। ববি হাজ্জাজের ওপর হামলাও সেই ষড়যন্ত্রেরই অংশ বলে দাবি করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই আন্দোলন-পরবর্তী বাংলাদেশে এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিস্থিতি প্রমাণ করছে, ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের দোসররা দেশে অশান্তি সৃষ্টি ও রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার গভীর পাঁয়তারা চালাচ্ছে। বিশেষ করে দেশ যখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন এসব হামলা জাতির জন্য অশনি সংকেত।

তিনি অবিলম্বে ববি হাজ্জাজসহ সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতৃত্বের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানান।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন