ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

মোবাইল ফোন কিনতে ইএমআই সুবিধা দেবে দেশের সব ব্যাংক: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম

মোবাইল ফোন কিনতে ইএমআই সুবিধা দেবে দেশের সব ব্যাংক: তথ্যপ্রযুক্তি উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ আজ শনিবার রাজধানীর একটি হোটেলে টেলিযোগাযোগ খাত নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে জানিয়েছেন, খুব শিগগির দেশের সব ব্যাংক মোবাইল ফোন কিনতে ইএমআই বা কিস্তি সুবিধা দেবে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।

টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ বা টিআরএনবির উদ্যোগে আয়োজিত এই গোলটেবিল বৈঠকে টেলিযোগাযোগ খাতের নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা উঠে আসে। স্পেকট্রামের দাম নির্ধারণে এখন থেকে বৈজ্ঞানিক গবেষণাকে ভিত্তি হিসেবে নেওয়া হবে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রেহান আসাদ বলেন, সিম ট্যাক্স প্রত্যাহারের সুবিধা গ্রাহকরা কতটুকু পাচ্ছেন, তার জবাব টেলিকম অপারেটরদেরই দিতে হবে।টেলিকম খাত থেকে দেশের জিডিপি প্রবৃদ্ধিতে বড় ধরনের অবদান রাখার সম্ভাবনা রয়েছে। এই খাত থেকে জিডিপির ১৫ শতাংশ অবদান আসা সম্ভব বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

তিনি আরো জানান, সরকার এ খাতে বিশ্বের শীর্ষ ২০ এর মধ্যে অবস্থান নিশ্চিত করতে চায় এবং সে লক্ষ্যকে সামনে রেখে টেলিকম খাতের জন্য একটি পাঁচ বছর মেয়াদি রোডম্যাপ তৈরি করা হচ্ছে। বাজেটের পর রোডম্যাপ দেয়া হবে; এই রোডম্যাপ হবে সম্পূর্ণ পূর্বানুমেয়, ফলে কোনো ধরনের অনিশ্চয়তা থাকবে না।

উপদেষ্টা বলেন, গত ছয় সপ্তাহে টেলিকম খাত সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। এসব বৈঠকে তাদের চাহিদা, সমস্যা ও প্রত্যাশা শোনা হয়েছে। এই খাতে করহার তুলনামূলকভাবে বেশি হলেও দেশের সামগ্রিক ট্যাক্স-জিডিপি অনুপাত এখনো কম। টেলিকম খাত বর্তমানে সরকারের দ্বিতীয় বৃহত্তম কর রাজস্ব উৎস।

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন