ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যেসব এলাকায় আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৮:৫০ এএম

যেসব এলাকায় আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এমটিনিউজ২৪ ডেস্ক : বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য গোপালগঞ্জের কয়েকটি এলাকায় মঙ্গলবার (০৪ আগস্ট) সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (০৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝড়-বৃষ্টিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ও বিদ্যুৎ বিভ্রাট এড়াতে মঙ্গলবার বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটা হবে। এজন্য গোপালগঞ্জ পৌরসভা এলাকার ওজোপাডিকো দপ্তরের আওতায় ১১কেভি ভার্সিটি ফিডারের কয়েকটি এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- সোনাকুর, গোবরা, নীলার মাঠ, ইউনিভার্সিটি ক্যাম্পাস, সার গোডাউন, ঘোনাপাড়া, পোদ্দারের চর, চর সোনাকুর, চাপাইল ব্রিজের আশেপাশের এলাকা।

তবে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ নির্ধারিত সময়ের আগে বা পরে চালু হতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন