ঢাকা   শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

আবার কবে থেকে বৃষ্টি শুরু? যে বার্তা আবহাওয়া অফিসের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ পিএম

আবার কবে থেকে বৃষ্টি শুরু? যে বার্তা আবহাওয়া অফিসের

আবার কবে থেকে বৃষ্টি শুরু? যে বার্তা আবহাওয়া অফিসের

আবার কবে থেকে বৃষ্টি শুরু? যে বার্তা আবহাওয়া অফিসের

এমটিনিউজ২৪ ডেস্ক : টানা কয়েক দিনের হালকা বৃষ্টির পর এখন ভ্যাপসা গরম পড়ছে। মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশেই কমেছে বৃষ্টি। তবে ৯ সেপ্টেম্বরের পর বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, মঙ্গলবারের পর বৃষ্টি বাড়তে পারে। এর আগে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টিহীন অঞ্চলে গরম বেশি থাকবে।

হাফিজুর রহমান আরও জানান, শুক্রবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। এ ছাড়া সারাদেশে হালকা বৃষ্টি হয়েছে। গতকাল দেশের বেশিরভাগ স্থানে তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আগামী পাঁচদিন দেশে বৃষ্টির প্রবণতা কম থাকবে। এ সময় বিছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ হতে পারে। গরম থাকতে পারে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন