ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

গণপূর্তের দুই প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

গণপূর্তের দুই প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

রূপপুর গ্রিন সিটির আবাসিক ভবন। (ফাইল ছবি)

পাবনার রূপপুর গ্রীণসিটি প্রকল্পে (২০১৯ সালে নির্মাণাধীন) আসবাবপত্র ও সরঞ্জাম কেনা এবং ভবনে তা উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে গণপূর্ত অধিদফতরের দুই উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

এর মধ্যে পাবনা গণপূর্তের উপবিভাগে কর্মরত (সাময়িক বরখাস্তকৃত) মো. শাহীন উদ্দিনকে বাধ্যতামূলক অবসর এবং রাজশাহী গণপূর্ত জোনের মো. আলমগীর হোসেনকে নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে ওই প্রকল্পের ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী কেনা ও উঠানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পায়। এ ঘটনায় গণপূর্ত অধিদপ্তর ও মন্ত্রণালয় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিগুলোর প্রতিবেদনে ব্যয়ের অনিয়ম প্রমাণিত হয়।

তদন্তে দায় প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী দুজনকেই ‘অসদাচরণ’-এর অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। এরপর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ নিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে শাস্তির এ আদেশ জারি করে।

/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন