ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যেকোনও অস্থিতিশীলতা বিনিয়োগের গতি ধীর করে: বিডা চেয়ারম্যান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম

যেকোনও অস্থিতিশীলতা বিনিয়োগের গতি ধীর করে: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, যেকোনও ধরনের অস্থিতিশীলতা বিনিয়োগের গতিকে স্লো করে দিতে পারে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উত্তরা ইপিজেড বন্ধ ঘোষণায় আগামীতে বৈদেশিক বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে বা এ ঘটনাকে পুঁজি করে কোনও ধরনের আশঙ্কা তৈরি হবে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেকোনও ধরনের অস্থিতিশীলতা বিনিয়োগের গতিকে স্লো করে দিতে পারে। অ্যাটলিস্ট আমরা যদি খুব ক্লিয়ারলি বিনিয়োগকারীদের এই কথাটুকু এক্সপ্লেইন করতে না পারি, যে কেন এই ধরনের দুর্ঘটনা হলো এবং এটাকে প্রতিহত করার জন্য ভবিষ্যতে আমরা কী করবো? এটা যদি আমরা ঠিকভাবে না বলতে পারি, তাহলে এই প্রবলেমটা থেকে যাবে।’

তিনি বলেন, ‘আপনি যদি গত জুন-জুলাই থেকে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এফডিআইয়ের ট্র্যাকটা দেখেন, আপনি দেখবেন এফডিআইতে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে একটা বড় ডিপ হয়েছিল। তারপর আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর থেকে স্লোলি ইকোনমি রিকভার করা শুরু করলাম, এফডিআই আবার ব্যাক ট্র্যাক করা শুরু করল। এখন আমরা একটা নম্বরে চলে আসছি, যেটা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। আমরা পরিস্থিতি ভালো করার জন্য চেষ্টা করছি। আর ইকোনমি ট্রেন্ডটা ধরে রাখতে হলে দুর্ঘটনাগুলোকে আমাদের খুব ম্যাচিউরলি হ্যান্ডেল করতে হবে। এখন ওখানে স্পেসিফিকালি কী কারণে, কীভাবে হয়েছে, আমি এতো ডিটেইলে জানি না। তবে এটা খুবই দুঃখজনক।’

শ্রমিক আইন নিয়ে অনেক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় জানিয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘শ্রমিকদের জন্য কী আইন হবে, সরকারের অবস্থা কী হবে, ব্যবসায়ের জন্য কী আইন হবে—এই ট্রায়াঙ্গুলার রিলেশনশিপকে আরও কীভাবে ভালো করা যায়, এটা নিয়ে কাজ করতে হবে।’

শ্রমিকদের আইন নিয়ে তিনি বলেন, ‘এখানে আমরা খুব বেশি কিছু করতে পারিনি। তবে চেষ্টা করবো আগামী সপ্তাহ থেকে এটা নিয়ে খুব জোরেশোরে কাজ করার। আর সেটা হচ্ছে, জুডিশিয়াল সাইডে। আগামী সপ্তাহ থেকে প্রধান বিচারপতি এবং তাদের একটা টিমের সঙ্গে কাজ করার চেষ্টা করবো। যেন আমরা এমন কিছু পদক্ষেপ নিতে পারি, যার মাধ্যমে একটি ব্যবসা-বান্ধব আইনি ব্যবস্থা গড়ে তোলা যায়।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন