ঢাকা   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে কখনও পদায়ন হয়নি: জনপ্রশাসন সচিব

Authorরেডিও বার্তা অনলাইন

আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পিএম

লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে কখনও পদায়ন হয়নি: জনপ্রশাসন সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) পদে লটারির মাধ্যমে নিয়োগের বিষয়টি নাকচ করে দিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান। লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে কখনও পদায়ন হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন সিনিয়র সচিব।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচন সামনে রেখে লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) পদে পদায়ন করা হবে। ডিসি নিয়োগ কীভাবে হবে- জানতে চাইলে মোখলেস উর রহমান বলেন, ‘অতীতে কখনও লটারির মাধ্যমে সিভিল সার্ভিসে পদায়ন হয়নি। এখনও হচ্ছে না, হবেও না।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন