ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

"জুলাই শহীদদের পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায়: জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা"

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৯:৩৪ পিএম

"জুলাই শহীদদের পরিচয় মিলবে ডিএনএ পরীক্ষায়: জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা"

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়ে রাজধানীর রায়েরবাজার গণকবরে দাফন হওয়া ব্যক্তিদের মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (২ আগস্ট) বিকেলে রায়েরবাজার গণকবর পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “গণঅভ্যুত্থানের সময় নিহত হয়ে যারা এখানে সমাহিত হয়েছেন, তাদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। শনাক্ত হওয়ার পর শহীদদের পরিবার চাইলে মরদেহ নিজ এলাকায় নিয়ে গিয়ে পুনরায় দাফন করতে পারবে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রায়েরবাজারে মোট ১১৪টি মরদেহ দাফন করা হয়েছে। যেসব পরিবার নিজেদের প্রিয়জনকে শনাক্ত করতে চান, তারা আবেদন করলে তাদের কাছ থেকে নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে।

বিচার ও দুর্নীতিবিরোধী বার্তা

তিনি আরও বলেন, “জুলাই-আগস্ট মাসে যে গণঅভ্যুত্থান ও সহিংসতার ঘটনা ঘটেছে, তার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে চাই।”

দেশে চলমান দুর্নীতিকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, “দুর্নীতি বন্ধে শুধু প্রশাসন নয়, মিডিয়াকেও আরও সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে।”

শহীদদের প্রতি শ্রদ্ধা

গণকবর পরিদর্শন শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন তিনি। পরে মোহাম্মদপুর থানা পরিদর্শন করে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন