ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আরও ৬০ দিন ক্ষমতায় সেনা কর্মকর্তারা: বাড়ল ম্যাজিস্ট্রেসির মেয়াদ

Authorস্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৪:৪১ পিএম

আরও ৬০ দিন ক্ষমতায় সেনা কর্মকর্তারা: বাড়ল ম্যাজিস্ট্রেসির মেয়াদ

বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের ক্ষমতা আরও দুই মাসের জন্য বাড়ানো হয়েছে। এ বিষয়ে রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এই ক্ষমতা আগামী ৬০ দিন পর্যন্ত বলবৎ থাকবে এবং দেশের যেকোনো স্থানে প্রয়োগ করা যাবে। এতে বলা হয়, ফৌজদারি কার্যবিধি (Criminal Procedure Code, 1898)-এর ১২(১) ও ১৭ ধারার আওতায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার কিংবা তদূর্ধ্ব কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা — যারা বর্তমানে সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন অথবা কোস্টগার্ড ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-তে প্রেষণে নিয়োজিত — তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

এছাড়া, তাদেরকে ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারায় উল্লিখিত ক্ষমতা প্রয়োগের অনুমতি দেওয়া হয়েছে।

এই পদক্ষেপের মাধ্যমে মাঠপর্যায়ে শৃঙ্খলা রক্ষা, তল্লাশি অভিযান, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বজায় রাখতে সশস্ত্র বাহিনীকে সক্রিয় ভূমিকা পালনের সুযোগ করে দেওয়া হলো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন