ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুরে পালিয়ে গেলো শেখ হাসিনার চাচা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৮:৪১ এএম

এবার বিমানবন্দর দিয়ে সিঙ্গাপুরে পালিয়ে গেলো শেখ হাসিনার চাচা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা এবং প্রভাবশালী ব্যবসায়ী নেতা শেখ কবির হোসেন দেশ ছেড়ে সিঙ্গাপুরে গেছেন। রোববার (৮ জুন) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন বলে নিশ্চিত করেছে ইমিগ্রেশন পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র।

বিশ্বস্ত সূত্র জানায়, শেখ হাসিনার শাসনামলে আর্থিক খাত, বীমা ও বিভিন্ন বাণিজ্যিক সংগঠনে প্রভাবশালী অবস্থানে ছিলেন শেখ কবির হোসেন। তিনি বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি হিসেবে ২০১১ সাল থেকে টানা দায়িত্ব পালন করে আসছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় আওয়ামী লীগ সরকারের আমলে শেখ কবির হোসেন দেশের অন্তত ২৩টি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ পদে নিয়োজিত ছিলেন। এসব প্রতিষ্ঠানে তার অবস্থান অনেক সময়ই নির্বাচন ছাড়াই বহাল থাকতো বলে অভিযোগ রয়েছে।

নিরাপত্তা সূত্রে জানা যায়, দেশত্যাগের আগে কোনো ধরনের সরকারি নিষেধাজ্ঞা ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। পুলিশের বিশেষ শাখা (SB)-এর ইমিগ্রেশন শাখার ডিআইজি মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান, “তিনি সকালে একটি ফ্লাইটে দেশের বাইরে গেছেন।” তবে তার বিদেশযাত্রায় কোনো আইনি বাধা ছিল কি না—এ বিষয়ে মন্তব্য করতে তিনি রাজি হননি।

বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং দুর্নীতির তদন্ত ঘিরে ক্ষমতাসীন পরিবারের ঘনিষ্ঠদের বিদেশযাত্রা নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন