ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০২:৫২ পিএম

র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, নামও পরিবর্তন হতে পারে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, র‍্যাবের জন্য আলাদা আইন হচ্ছে, র‍্যাবের নামও পরিবর্তন হতে পারে।

মঙ্গলবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে তথ্য অধিদফতরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

জাহেদ উর রহমান বলেন, বর্তমান মহাপরিকল্পনা মূলত বন্যা নিয়ন্ত্রণ ও ভাঙন রোধকেন্দ্রিক। তবে এতে পানি সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত নেই। এজন্য প্রধানমন্ত্রী মহাপরিকল্পনায় পানি সংরক্ষণের বিষয়টি যুক্ত করার নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী প্রকল্পে সংশোধনী এনে পরে তা চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে সরকার আদালতের সিদ্ধান্ত কার্যকর করবে। ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে সোপর্দ করলে তাকে আইনের সুরক্ষা দেওয়া হবে। চূড়ান্ত রায়ে আদালত যে সিদ্ধান্ত দেবে, সরকার তা বাস্তবায়ন করবে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন