ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৮০ হাজার টাকা করে বালিশে শুলে ঘুম হবে নাকি সেটি আমার চিন্তা: তারেক রহমান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০১:২১ পিএম

৮০ হাজার টাকা করে বালিশে শুলে ঘুম হবে নাকি সেটি আমার চিন্তা: তারেক রহমান

এবার বালিশ কাণ্ড নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় ১৭ বছরের স্বৈরাচারী আমলের দুর্নীতি ও বিদেশে অর্থ পাচার নিয়ে কথা বলার সময় তিনি বলেন, একটি প্রকল্পের বালিশ কেনা হয়েছে ৮০ হাজার টাকা করে। ৮০ হাজার টাকায় একটি বালিশ, সেই বালিশে ঘুম হবে কী-না এটা একটা চিন্তার বিষয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আলোচিত ‘বালিশ কাণ্ড’ নিয়ে দেশ রূপান্তরে তখন প্রতিবেদন প্রকাশ হয়। যা সারাদেশে আলোড়ন তুলেছিল।

সম্প্রতি অডিট রিপোর্ট উপস্থাপনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুষ্ঠানে বিষয়টি নিয়ে তিনি প্রকাশ্যে মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমি যখন বিদেশে থাকতে বাধ্য হয়েছি তখন আপনারা দেশে ছিলেন, তখন দেখেছেন দেশের মানুষের সম্পদ নিয়ে কিভাবে তসরুপ করা হয়েছে। পরবর্তিতে বিভিন্ন সময়ে আমরা তা জেনেছি।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন