ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান
রেডিও বার্তানিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: উপজেলা প্রতিনিধি

দেশবাসীর উদ্দেশে পুলিশের সতর্কবার্তা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৩:০৬ পিএম

দেশবাসীর উদ্দেশে পুলিশের সতর্কবার্তা

সম্প্রতি পুলিশের পরিচয় ব্যবহার করে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

রোববার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, প্রতারক চক্র নিজেদের বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছে এবং বিভিন্ন পুলিশ কর্মকর্তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

পুলিশ সদর দপ্তরের ভাষ্য অনুযায়ী, এই চক্রটি ভুয়া পরিচয়ের আশ্রয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে বা বিশ্বাস জন্মিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা করছে। এতে কেউ যেন প্রতারিত না হন, সে জন্য সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এই চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া অব্যাহত রয়েছে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

পুলিশ সদর দপ্তর সকলকে অনুরোধ করেছে, কোনো সন্দেহজনক কল, বার্তা বা পরিচয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট থানায় অথবা নিকটস্থ পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে। পুলিশের পরিচয়ে কেউ কোনো ধরনের লেনদেন বা তথ্য চাইলে তা যাচাই না করে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের প্রতারণা রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন