গত বছরের ১৯ জুলাই ঢাকার রূপনগরে পুলিশের গুলিতে শহীদ হওয়া শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শুক্রবার (২৩ মে) খুলনায় তিনি শহীদ সাকিব রায়হানের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, খুলনা বিভাগের কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক (পিপিএম), উপদেষ্টার যুগ্ম সচিব ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জে. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পিএসসি উপস্থিত ছিলেন।
উপদেষ্টা আদিলুর রহমান খান ও অন্যান্যরা শহীদ শেখ মো. সাকিব রায়হানের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন এবং তার আত্মত্যাগের কথা স্মরণ করেন।






