আন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা কুমির ডেকে আনছেন, শেষ পর্যন্ত সেই কুমিরই তাদের নিজেদের ক্ষতি করবে। তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক জোটের ছদ্মবেশে কেউ কেউ সাময়িকভাবে সমর্থিত হলেও আসল খেলোয়াড় তারা নন।
ফেসবুকে উপদেষ্টার সরাসরি মন্তব্য
বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ সজীব লিখেছেন, “BAL, North & Delhi জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে। You're not one of them—just co-opted temporarily.”
তিনি আরও বলেন, “আমাদের না আছে মরার ভয়, না আছে হারাবার কিছু। একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর এবং দেশের মানুষের ভাগ্য যেন ইতিবাচক পথে এগোতে না পারে।”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “স্বপ্ন দেখে স্বপ্নভঙ্গের কষ্টই বোধহয় এই দেশের ভাগ্য।”
সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড ও সাক্ষাৎ
এর আগে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাক্ষাৎ সম্পন্ন হয়। ওই সভায় উপস্থিত ছিলেন দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।






