ঢাকা   শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্তে নোটিশ দিতে বললেন স্পিকার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পিএম

‘ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’— ভাইরাল সেই ঘটনার সিসি ফুটেজ তদন্তে নোটিশ দিতে বললেন স্পিকার

জাতীয় সংসদ ভবন এলাকায় এক সংসদ সদস্যকে ‘জঙ্গি’ বলে সম্বোধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দোষীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট এমপি। বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। বিষয়টি আমলে নিয়ে তদন্তের জন্য সংশ্লিষ্ট সংসদ সদস্যকে নোটিশ দিতে বলেন স্পিকার।

হানজালা বলেন, ‘গত ৩০ মার্চ আপনার সহধর্মিণীর জানাজায় অংশ নিতে গিয়ে দক্ষিণ প্লাজা দিয়ে প্রবেশের সময় পেছন থেকে কেউ তাকে ‘ ওই যে জঙ্গি এমপি যাচ্ছে’ বলে ডাক দেন। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে এবং ভিডিও নিয়ে আলোচনা শুরু হয়।’

হানজালা বলেন, ‘একজন বর্তমান সংসদ সদস্যকে সংসদ ভবনের কাছেই এভাবে ‘জঙ্গি’ বলা অত্যন্ত দুঃখজনক এবং এতে সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।’ তিনি ধারণা করেন, তার মাথায় পাগড়ি ও সাদা পাঞ্জাবি পরিহিত থাকার কারণেই তাকে এভাবে সম্বোধন করা হয়ে থাকতে পারে। আল্লাহর নবীর সুন্নতি পোশাক কখনোই জঙ্গিবাদের প্রতীক হতে পারে না।’

ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য স্পিকারের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, সংসদ ভবনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী ও সার্জেন্ট অ্যাট আর্মসের মাধ্যমে দোষীদের শনাক্ত করা হোক। তার মতে, এ ঘটনা শুধু ব্যক্তিগত নয়, বরং সংসদ ও প্রশাসনের মর্যাদার সঙ্গেও জড়িত।

জবাবে স্পিকার বিষয়টিকে ‘অত্যন্ত দুঃখজনক’ উল্লেখ করে বলেন, এ বিষয়ে বিশেষ অধিকার প্রশ্নে নোটিশ দিলে তা বিবেচনা করা হবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন