ঢাকা   রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আ.লীগপন্থীদের বিএনপিতে ঠাঁই নেই: হুঁশিয়ারি দিলেন আমীর খসরু

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৭:০৬ পিএম

আ.লীগপন্থীদের বিএনপিতে ঠাঁই নেই: হুঁশিয়ারি দিলেন আমীর খসরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সামাজিকভাবে গ্রহণযোগ্য, সৎ ও দলীয় আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদেরই দলে নিতে চায়—এমনটাই জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (১৭ মে) দুপুরে চট্টগ্রামের নাসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ের মাঠে বিভাগীয় সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, "চাঁদাবাজ, দুর্নীতিবাজ বা সন্ত্রাসীদের বিএনপির সদস্য করা যাবে না। যাদের কারণে ভোট কমে যাওয়ার আশঙ্কা থাকে কিংবা যারা আওয়ামী লীগের চিহ্নিত দোসর—তাদের দলে জায়গা নেই।"

তিনি বলেন, “সমাজে যারা গ্রহণযোগ্য, যারা কখনো আওয়ামী লীগের রাজনীতি করেননি এবং বিএনপির কর্মসূচিতে বাধা দেননি—বরং কোনো না কোনোভাবে সহযোগিতা করেছেন, তারাই আমাদের সংগঠনে জায়গা পাবেন।”

সদস্য নবায়নের মাধ্যমে নতুন যাত্রা

আমীর খসরু বলেন, "এই সদস্য নবায়ন কেবল একটি সাংগঠনিক কার্যক্রম নয়, বরং বিএনপির নতুন যাত্রার সূচনা। আজকের সদস্য ফরম বিতরণ হচ্ছে নতুন বাংলাদেশ গঠনের পথে প্রথম পদক্ষেপ।"

তিনি আরও বলেন, “আপনারা প্রত্যেকেই হচ্ছেন নিজ নিজ এলাকার 'নোঙর'। আপনাদের সঠিক ভূমিকার ওপর নির্ভর করছে বিএনপির আগামী দিনের রাজনীতি, নির্বাচন এবং জাতীয় পুনর্গঠন।”

দলীয় সাংগঠনিক কার্যক্রমে ফিরে আসার সময়

গত ১০-১৫ বছর ধরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমে বাধা ছিল উল্লেখ করে আমীর খসরু বলেন, “এত বড় একটি রাজনৈতিক দলকে পরিকল্পিতভাবে দমন করা হয়েছে। আজ প্রেক্ষাপট বদলেছে, এখন আমাদের সংগঠনকে পুনরায় শক্তিশালী করার সময় এসেছে।"

তিনি বলেন, "এবারের মেম্বারশিপ কার্যক্রম হবে দিনের আলোতে—স্বচ্ছভাবে। শহর, থানা, ইউনিয়ন পর্যায়ে আলাদাভাবে নারী ও পুরুষ সদস্য সংগ্রহের লাইন থাকবে, এবং এসব প্রক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে হবে। এটি আন্দোলনেরই অংশ।"

অর্থনীতিতে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয়

বিএনপির নতুন লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, “আমরা একটি গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে সাধারণ মানুষ প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করবে। গণতন্ত্রের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়নের পথ তৈরি করতে হবে।”

নেতাদের বক্তব্যে ঐক্যের ডাক

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, “সদস্য সংগ্রহ ও নবায়ন হচ্ছে দলের ভিত্তি পুনর্গঠনের একটি বড় সুযোগ। ১৭ বছর ধরে যারা দমন-পীড়নের শিকার ছিলেন, আজ তারা নতুন আশায় পথ দেখছেন।”

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “ভবিষ্যতের কোনো প্রতিযোগিতায় বিএনপিকে মোকাবিলা করা কঠিন হবে। বিএনপি এখন অনেক অভিজ্ঞ এবং সংঘবদ্ধ।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—

  • বিএনপির কোষাধ্যক্ষ ও সদস্য নবায়ন কমিটির সদস্য সচিব এম রশিদুজ্জামান মিল্লাত
  • সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম (সভাপতিত্ব)
  • সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (পরিচালনা)

উপস্থিত ছিলেন: চট্টগ্রাম মহানগর, উত্তর-দক্ষিণ জেলা, কক্সবাজার, বান্দরবান, নোয়াখালী, রাঙ্গামাটি, ফেনী, খাগড়াছড়ি ও লক্ষ্মীপুর জেলার নেতৃবৃন্দসহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন